1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আইপিএল জুয়া: পাইকাগাছায় যুবকের আত্মহত্যার প্রচেষ্টা ঘটনায় আটক- ২ - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ad

আইপিএল জুয়া: পাইকাগাছায় যুবকের আত্মহত্যার প্রচেষ্টা ঘটনায় আটক- ২

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ১৫০ Time View

পাইকগাছায় আইপিএল ক্রিকেট নিয়ে (জুয়া) খেলাকে কেন্দ্র করে এক যুবক আত্মহত্যার প্রচেষ্টা ঘটনায় থানায় মামলায় পুলিশ দু’ যুবককে আটক করেছে।
আটককৃত শেখ আহাদ (২২) উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের শেখ জুলফিকার আলীর ছেলে ও পলাশ সরদার (২৫) একই এলাকার আজাদ সরদারের ছেলে।
ওসি এজাজ শফি জানান, আটক যুবকদ্বয়সহ এলাকার কয়েক জন ব্যক্তি চলতি আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৯ এপ্রিল থেকে ১২ই এপ্রিল পর্যন্ত চাঁখালী বজারের জৈনক ব্যক্তির চায়ের দোকানে বেটিং জুয়া খেলা করত। জুয়া খেলায় পলাশ আহাদের নিকট থেকে ১লাখ ৪০ হাজার টাকা ধার নেয়। যে টাকা জুয়া খেলায় হেরে যায়। পরে আহাদ তার টাকা চাইলে পলাশ দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এছাড়া অন্যান্যদের কাছে বাকিতে জুয়া খেলে দেনা হয় আহাদ। ধারের টাকা দিতে অস্বীকার করায় এবং জুয়া খেলে দেনা হয়ে যাওয়াই আহাদ গত ১৩ই এপ্রিল সকালে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে আহাদ বেঁচে যায়। এঘটনায় থানার এসআই সুজিত ঘোষ বাদি হয়ে আটক দু’জনসহ ২৫-৩০ জন অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। ওসি এজাজ শফি জানান, আসামি দুই জনকে শনিবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।###

পাইকগাছা-কয়রার টেকসই বেঁড়িবাঁধ সংষ্কারে মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এমপি বাবু

শেখখায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥
খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আলহাজ্ব আক্তরুজ্জামান বাবু বলেছেন, তার নির্বাচনী এলাকার পোল্ডার সমূহের ক্ষতিগ্রস্থ সকল বেড়িবাঁধের দ্রুত মেরামত ও টেকসই করা হবে। এছাড়া ঝুকিপূর্ণ বাঁধ চিহ্নিতকরণের কাজ চলছে। যার টেকসই মেরামতে মহা পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
তিনি পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে নির্বাচনী এলাকা পাইকাগাছার বিভিন্ন ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এমপি বলেন, প্রতি বছর অব্যাহত প্রাকৃতিক দূর্যোগে অত্রাঞ্চলের দূর্বল বেড়িবাঁধ ভেঙ্গে একদিকে যেমন ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে অন্য দিকে দূর্বল বেড়িবাঁধের কারণে এখানকার উন্নয়নও বিভিন্নভাবে বাঁধা গ্রস্থ হচ্ছে। এলাকার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এলাকার বেড়িবাঁধকে গুলোকে টেকসই করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন মেরামতের ক্ষেত্রেও প্রতিটি বাঁধ প্রশস্ত এবং উঁচু করা হচ্ছে।
আগামীতে এলাকার বেড়িবাঁধ টেকসই করার যে মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হলে নির্বাচনী এলাকার কোন মানুষ আর প্রাকৃতিক দূর্যোগের কারণে আশ্রায়হীন কিংবা কোনভাবেই ক্ষতিগ্রস্থ হবে না। দূর্যোগ প্রবণ অঞ্চলের প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করবে।
এমপি আক্তারুজ্জামান বাবু প্রথমে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদ কাটি জেলে পাড়ার ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ পরিদর্শন করেন। এরপর গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক উল্লাহ, তত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপ বিভাগীয় প্রকৌশলী সুভাষ কর্মকার, উপ সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, আওয়ামী লীগ নেতা, আব্দুল মান্নান গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, নির্মল মজুমদার, এসএম শাহবুদ্দিন শাহিন, বিমল সরকার, তুষার কান্তি মন্ডল, দীলিপ চন্দ্র ঢালী, পঞ্চানন সানা, সায়েদ আলী মোড়ল কালাই, আব্দুর রউফ বিশ্বাস, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, জেলা ছাত্রলীগ নেতা তসলিম হুসাইন তাজ, পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রমজান সরদার, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, প্রভাষক ইমতিয়াজ হোসেন, আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা, সালাউদ্দীন কাদের প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি