1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আলমডাঙ্গায় পানের বোরজে ভয়াবহ অগ্নিকান্ড - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ad

আলমডাঙ্গায় পানের বোরজে ভয়াবহ অগ্নিকান্ড

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১৪৮ Time View

আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বিঘা পানের বোরজ পুড়ে ভস্কিভূত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার এনায়েতপুর উত্তরপাড়া মাঠে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ বিঘা পানের বোরজে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির আশংকা করছে পান চাষিরা।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত মুনছুর আলির ছেলে হাফিজুল, হামিদুল ও ফিরোজ আলির ছেলে রবিউল ইসলাম।

গত কয়েক বছর যাবৎ পান চাষ করে আসছে। গতকাল শনিবার দুপুর ১ টার দিকে এনায়েতপুর উত্তরপাড়ার মাঠে ভুট্টা গাছ পোড়াচ্ছিলো।

ভুট্টার আগুনের শিখা পান বরজে পড়লে তাতে আগুন লেগে যায়। চোখের পলকেই প্রায় ৪ বিঘা পানের বোরজ পুড়ে ভস্কিভূত হয়ে যায়। এ সময় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত এসে জলন্ত আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি