1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
একজন আদার্শবান (ওসি) পেয়েছেন কুলাউড়া বাসী। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ad

একজন আদার্শবান (ওসি) পেয়েছেন কুলাউড়া বাসী।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ Time View

একজন আদার্শবান (ওসি) পেয়েছেন কুলাউড়া বাসী।

সেলিম আহমেদ
কুলাউড়া, মৌলভীবাজার প্রতিনিধিঃ

 

অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় কুলাউড়ায় যোগদান করার পর থেকে মানবিক সেবা প্রদান করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।
অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের এমন আচরণে উপজেলাবাসী সহ সর্বসাধারনের মাঝে আনন্দ বিরাজ করছে
সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায় , কুলাউড়া থানায় যোগদানের পর থেকে আইন- শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ছুটে বেড়ান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে।
এছাড়াও বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষকে নিয়ে মাদক, করোনা সংক্রমন প্রতিরোধ ও সচেতনতামূলক বিট পুলিশিং এর ব্যবস্থা করে থাকেন।
সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান,ওসি স্যারের ব্যবহার, আচরণই বলে দেয় তিনি সত্যিকারের একজন মানবিক পুলিশ।
তার সাথে দেখা করতে কোন দালাল তো দূরে থাক কারো অনুমতি ও লাগেনা।
একাধিক জনসাধারণ জানান, ওসি সাহেব কুলাউড়া থানায় যোগদানের পরই খুব সাহসিকতা ও দক্ষতার সাথে এলাকার চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের আটক সহ সাধারণ মানুষ কে সেবা দিয়ে যাচ্ছেন।

যিনি নিজেকে কখনও ওসি হিসাবে নয়, জনগণের একজন সেবক হিসাবে মনে করেন।

আইজিপি পদকপ্রাপ্ত মানবিক এই কর্মকর্তা শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইতোপূর্বে কুলাউড়া থানায় ২০১৩-১৪ সালে সেকেন্ড অফিসার ও ২০১৬-২০১৭ সালে ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি নিয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে যোগদান করেন। সেখানে ২ বছর সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ২০২০ সালের ৮ নভেম্বর কুলাউড়া থানার ওসি পদে যোগদান করেন তিনি।
একজন মানবিক দায়িত্বশীল পুলিশ অফিসারের যেসকল গুন থাকা প্রয়োজন সেগুলো ওসি বিনয় ভুষন রায়ের মধ্যে সেই গুন গুলো বিদ্যমান আছে।
এই বাংলা মায়ের বুকে প্রতিটি থানায়।
আমাদের অহংকার জনাব বিনয় ভুষন রায় দাদার মত একেকজন ওসি সময়ের দাবি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি