1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
একটু পাশে দাঁড়াই' সংগঠনের মসজিদে সিমেন্ট ও অর্থ বিতরণ। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ad

একটু পাশে দাঁড়াই’ সংগঠনের মসজিদে সিমেন্ট ও অর্থ বিতরণ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৭০ Time View

একটু পাশে দাঁড়াই’ সংগঠনের মসজিদে সিমেন্ট ও অর্থ বিতরণ।

আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
সেচ্ছাসেবী সংগঠন ‘একটু পাশে দাঁড়াই’ রমজান মাসকে সামনে রেখে মোট সাতটি কর্মসুচী হাতে নিয়েছিলো এই কর্মসুচীর অংশ হিসাবে আজ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে কুষ্টিয়া জেলার চৌরহাস বায়তুল মা’মুর জামে মসজিদ নির্মানের জন্য মসজিদ কমিটির কাছে সিমেন্ট এবং নগদ অর্থ বিতরণ করে। এই সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, মসজিদের ইমাম মো: আবুল হাসিম,বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল বাদশা, একটু পাশে দাঁড়াই’ সংগঠনের আজীবন সদস্য কাজী জুরাইশ হোসেন, সহ-সভাপতি ডা: জাহাঙ্গির হোসেন শিপলু, উপদেষ্টা ফয়সাল শিকদার, কে এস স্বজল সহ অনেকে।
মসজিদে সিমেন্ট এবং নগদ অর্থ প্রদানকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন রমজান মাসে মহান আল্লাহ তায়ালা বেশি বেশি করে দান করতে বলেছেন তাই প্রতিটি মুসলিম কে সাধ্য অনুযায়ী দান করার জন্য আহবান জানান এবং চৌরহাস বায়তুল মা’মুর জামে মসজিদে প্রতিটি কাজে মসজিদ কমিটির পাশে থাকার ইচ্ছা পোষন করেছে।
চৌরহাস এলাকাবাসী এবং মসজিদ কমিটি ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি