1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
একটু পাশে দাঁড়াই' সংগঠনের টিউবয়েল এবং অর্থ বিতরণ। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ad

একটু পাশে দাঁড়াই’ সংগঠনের টিউবয়েল এবং অর্থ বিতরণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৩২ Time View

‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের টিউবয়েল এবং অর্থ বিতরণ।

আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

একদিকে তীব্র গরম অন্যদিকে পানির অভাব, এমন পরিস্থিতিতে যারা বিত্তবান মানুষ আছে তারা নিজের বাসাই টিউবয়েল বসিয়ে পানির অভাব দূর করলেও সমাজের নিম্মবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা ফুড়াই তাদের পক্ষে নিজের খরচে টিউবয়েল বসানো প্রায় অসম্ভব।

পানির অভাবে এই সব নিম্ম বিত্ত মানুষের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। অনেক সময় উচ্চবিত্তদের বাড়িতে পানি আনতে গেলে অপমান অপদস্থ হতে হয়।

এই সব অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে
সেচ্চাসেবী সংগঠন ‘একটু পাশে দাঁড়াই’ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামের বেড়কোলিয়াই দশটি পরিবারের কাছে টিউবয়েল হস্তান্তর করে এবং টিউবওয়েল
স্থাপনের খরচ বাবদ কিছু নগদ অর্থ প্রদান করে।

‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মো আব্দুল বারি,

একটু পাশে দাঁড়াই’ সংগঠনের আজীবন সদস্য জনাব কাজী জুরাইশ হোসেন, তারিকুল ইসলাম শেখ, উপদেষ্টা সদস্য জাহাঙ্গীর হোসেন শিপলু, রফিকুল ইসলাম সবুজ,মনিরুল ইসলাম, ফয়সাল শিকদার, শরিফুল ইসলাম সদস্য শামিম আহাম্মেদ,সুজন,বিধান সাহা, কে এস স্বজল,ইমরান, আসিফ সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের সদস্যরা তাদের নিজেদের চেয়ার ছেড়ে দিয়ে হতদরিদ্র দশ পরিবার কে বসতে দিয়ে সম্মান জানায়,

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনটি সবার সহোযোগিতায় মানবিক প্রতিটি কাজে অসহায় মানুষের পাশে থাকতে চাই। তিনি সবার প্রতি মানবিক হওয়ার আহবান জানান এবং বলেন আমারা সবাই মানুষ, আমাদের সবারই সমান অধিকার পাওয়া উচিত এবং সবাইকে সম্মানিত করার আহবান জানান।

টিউওয়েল বিতরণ শেষে ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের উপদেষ্টা সদস্য মনিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা মসজিদে এলাকা বাসীদের সাথে নিয়ে ইফতারও আয়োজন করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি