1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
করোনা টিকার ২য় ডোজ নিলেন জেলা পরিষদ সদস্য ইলিপন - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ad

করোনা টিকার ২য় ডোজ নিলেন জেলা পরিষদ সদস্য ইলিপন

।।রাঙামাটি প্রতিনিধিঃ মাহাদী বিন সুলতান।।
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২২৩ Time View

নানিয়ারচরে মহামারি কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর টিকা নিলেন ইলিপন চাকমা (৪৫)। করোনা ভাইরাস এটি ছিল তার টিকা নেওয়ার ২য় ডোজ।

সোমবার (১৯) সকাল ১১টায় স্ত্রী মনিষা চাকমা (৪২) ও নেতাকর্মীদের সাথে নিয়ে নানিয়ারচর স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকার ২য় ডোজ নিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক মৃধা, দর্শণ কুমার ঝন্টু, বিশিষ্ট আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মামুন ভুঁইয়া, যুবলীগ নেতা জুয়েল বড়ুয়া, সাবেক ছাত্রনেতা রিপন দাশ প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ইলিপন চাকমা স্বস্ত্রীক নেতাকর্মীদের সাথে নিয়ে করোনার ২য় ডোজ গ্রহন করেছে।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ড. নূয়েল খীসা জানান, “ইতোমধ্যে করোনার প্রথম ডোজ গ্রহন করেছেন ১হাজার ৫০০জন। আমাদেরকে প্রথম ডোজের ৫০শতাংশ ২য় ডোজ দেওয়া হয়েছে। প্রাপ্ত টিকা থেকে ৫০০শত জনকে ইতোমধ্যে করোনার ২য় ডোজ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর করোনার টিকা নেওয়ার ভয় কেটেছে কিনা জানতে চাইলে তিনি জানান, সরকারীভাবে বিভিন্ন মাধ্যমে টিকা গ্রহণে প্রচার চালানো হচ্ছে। পূর্বের তুলনায় টিকা নেওয়ার টিকা নেওয়ার হার কিছুটা বেড়েছে মনে হলেও তুলনামূলকভাবে বাড়েনি। মূলত ২য় টিকার ডোজ দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে টিকা নেওয়ার হার বেড়েছে। এসময় তিনি এলাকাবাসীকে করোনার টিকা নেওয়ারও আহ্বান জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি