1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
করোনা পরিস্থিতির কারণে দিনাজপুর বাণিজ্য মেলা স্থগিত..! - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ad

করোনা পরিস্থিতির কারণে দিনাজপুর বাণিজ্য মেলা স্থগিত..!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৪৯ Time View

করোনা পরিস্থিতির কারণে দিনাজপুর বাণিজ্য মেলা স্থগিত..!

মো: জাহানুর ইসলাম(দিনাজপুর) প্রতিনিধিঃ বর্তমান করোনা পরিস্তিতিতে স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনায় এনে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি বাণিজ্য মেলার সকল কার্যক্রম স্থগিত করেছে। সেই সাথে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন।

১৩ মার্চ শনিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্বান্ত হয়।

সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন করোনা সংক্রমনের হার উর্ধ্বমুখী হওয়ায় সর্তকতা হিসেবে বাণিজ্যমেলা করা যাবে না। স্বাস্থ্য বিভিাগের সাম্প্রতিক নির্দেশনা মেনে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। হুইপ বলেন স্বাস্থ্য বিভাগ থেকেও এ মুহুর্তে মেলা বা বড় ধরনের জনসমাগমএর উপর নিষেধাজ্ঞা রয়েছে। জনগনের স্বার্থে বাণিজ্যমেলার কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।

প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ,জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন মানুষের জীবন বড়। জীবিকা নয়। গতকয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধু মেলা নয় জনসমাগম এড়িয়ে চলতে হবে।

প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা,জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন মানুষের জীবন বড়। জীবিকা নয়। গতকয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধু মেলা নয় জনসমাগম এড়িয়ে চলতে হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি