1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগ। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৪৫ Time View

কলাপাড়ায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগ।

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ন মাঠ জুড়েই এখন বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়েছে কৃষকরা। ওইসব বিপদগ্রস্থ কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রখর রোদে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে আব্দুল আজিজের ১০ বিঘা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য সিরাজুল ইসলাম,সুমন হাওলাদার,মনির হাওলাদার,সিদ্দিক মোল্লাসহ প্রায় ৫০ জন নেতাকর্মী বোরো ধান কাটায় অশং গ্রহন করে।
কৃষক আব্দুল আজিজ বলেন, এ বছর বোরো চাষের জন্য আবহাওয়া মোটেও অনুকূলে ছিলনা। শুরু থেকে শেষ পর্যন্ত কোন বৃষ্টির দেখা মেলেনি। পুরো মৌসুম জুড়ে পুকুর,খাল আর বিলের পানির উপর নির্ভর করতে হয়েছে। এর পর ক্ষেতের ধান পেকে যায়। দেশে করোনার কারনে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়েন। পরে রবিবার সকালে মহিপুর থানা যুবলীগের নেতা কর্মীরা আমার ক্ষেতের ধান কেটে বাড়ির উঠানে পৌঁছে দিয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে নির্দেশ করেছেন। বাংলাদেশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহব্বানে আমরা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, নেতাকর্মীদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কৃষকরা সমস্যায় পড়বেন সেখানেই আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে নামবো।

সৈয়দ মোঃ রাসেল
তারিখ : ২৫-০৪-২০২১ইং
মোবা : ০১৭১৬-৩৮১০২৯।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি