1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় গৃহবধু ধর্ষনে সহযোগিতার অভিযোগে এক যুবক গ্রেফতার। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ad

কলাপাড়ায় গৃহবধু ধর্ষনে সহযোগিতার অভিযোগে এক যুবক গ্রেফতার।

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৯৪ Time View

কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধুকে ধর্ষনে সহযোগিতা করার অভিযোগে রুবেল সিকদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার শেষ বিকেলে পূর্ব টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এ ঘটনায় গতকাল সকালে গৃহবধুর পিতা বাদী হয়ে বারেক সিকদার (২৮) কে প্রধান আসামী করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ৪ এপ্রিল রাত ৮টার দিকে গৃহবধু পূর্ব টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়িতে বসে রান্না করতেছিল। এ সুযোগে ঘর ফাকা পেয়ে বারেক সিকদার তাদের রান্না ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এসময় রুবেল ঘরের দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়। পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। গৃহবধুকে সুস্থ করে তুলতে মামলা করতে দেরি হয়েছে বলে তার পিতা উল্লেখ করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রধান আসামী বারেককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সৈয়দ মোঃ রাসেল
মোবা: ০১৭১৬-৩৮১০২৯
তাং: ১৫.০৪.২০২১ ইং: ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি