1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়া উপজেলা সমিতি, ঢাকা’র বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত। - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ad

কলাপাড়া উপজেলা সমিতি, ঢাকা’র বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৭৬১ Time View

স্টাফ রিপোর্টার: কলাপাড়া উপজেলা সমিতি, ঢাকা’র বার্ষিক সম্মেলন-২০২১ এবং গুনিজন সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি সাবেক সচিব মোঃ আব্দুল মান্নান’র সভাপতিত্বে শুক্রবার ১৯ মার্চ সকাল ১০ ঘটিকায় ড্রাগন থিম পার্ক, গোলাপ গ্রাম, সাদূল্লাপুর, সাভার, ঢকায় ওই বার্ষিক সাধারন সভা এবং গুনিজন সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠিত হয়। সভায় সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। ওই সভায় সাবেক সচিব মোঃ আব্দুল মান্নান ও সৈয়দ শওকত হোসেন পূন:রায় সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় এবং আবুল কালাম আজাদ(খোকন)খাঁন সহ-সভাপতি ও রেজাউল করিম বাবলা যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়।

সভায় নিজনিজ ক্ষেত্রে অবদানের জন্য কলাপাড়া উপজেলার ১২(বার)জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধিত করা হয়। এরা হলেন দানবীর মৌলভী মোঃ মোজাহার উদ্দিন বিশ্বাস(মরনোত্তর) এর পক্ষে সম্মাননা গ্রহন করেন মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ’র সাবেক ছাত্রী নিউ নিউ খেইন, বীর মুক্তিযোদ্ধা শহীদ সূরেন্দ্র মোহন চৌধূরী(মরনোত্তর) এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর পুত্র সলীল চৌধুরী, বিচারপতি এ. এন. বসির উল্লহ এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর নিকটজন সৈয়দ মহিউদ্দিন পিন্টু, আরহাজ্ব আবদুল হাই(মরনোত্তর) এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর পুত্র শফিকুল হক, মোঃ এনায়েত করিম(মরনোত্তর) এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর স্ত্রী মমতাজ করিম, এড. এ. কে. এম শাহআলম(মোক্তার) এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর ভাইয়ের ছেলে, উপধ্যক্ষ নূরবাহাদুর তালুকদার(মরনোত্তর) এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর সাবেক ছাত্র আঃ রব, ফয়জর আলী মিয়া এর পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর পুত্র মোস্তাফিজুর রহমনি শাহীন, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এর পক্ষে সম্মাননা গ্রহন করেন অত্র সমিতির সভাপতি সাবেক সচিব মোঃ আব্দুল মান্নান ,আব্দুল মোতালেব তালুকদার এর পক্ষে সম্মাননা গ্রহন করেন নিগার সুলতানা লাইজু, মোঃ আহ্সান উদ্দিন জসিম(ক্রিড়াবিদ)এর পক্ষে সম্মাননা পরে পৌঁছে দেয়া হবে ও এ. বি. এম মোশাররফ হোসেন প্রমুখ।
সাধারন সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ ও কলাপাড়া উপজেলা সমিতি, ঢাকা’র সকল সদস্যবৃন্দ কলাপাড়ার জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং “কলাপাড়া জেলা চাই” দাবি’র ডাঁক দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পরে দিনব্যাপি আনন্দ উল্লাস, খেলাধুলা, দুপুরের খাবার বিতরণ, দুপুরের খাবার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, “আলোকিত কলাপাড়া” বইয়ের মোড়ক উম্মোচন, র‌্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণের মধ্যেদিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

সৈয়দ মোঃ রাসেল
তারিখ: ২১.০৩.২০২১
মোবাইল: ০১৭১৬-৩৮১০২৯

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি