1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কালিয়াকৈরে চাঁদাবাজির প্রতিবাদে কাউন্সিলর পদপ্রার্থী - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ad

কালিয়াকৈরে চাঁদাবাজির প্রতিবাদে কাউন্সিলর পদপ্রার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৯০৫ Time View

কালিয়াকৈর পৌরসভায় ৭নং ওয়ার্ডে বেশ কিছু দিন ধরে চলছে রিক্সার জিপি নামক রমরমা চাঁদাবাজি ব্যবসা।

তারই প্রতিবাদে আজ(৩ই এপ্রিল) সকালে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ঐ ওয়ার্ডের মোল্লা বাড়ির কৃতি সন্তান, কালিয়াকৈর পৌর ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ খাওাব মোল্লা বিভিন্ন রিক্সা স্টান্ডে যেয়ে চাঁদাবাজির প্রতিবাদ করেন।

তিনি আজ (৩ই এপ্রিল) সকালে পল্লীবিদ্যুৎ, ডং বাইং রোড, হরিনহাঁটি অঞ্চল রোড, আনসার একাডেমি রোড, সহ বিভিন্ন রোডে রিক্সাওয়ালাদের মাঝে উপস্থিত হন এবং তাদের সুখ দুঃখের কথা শুনে।

তিনি বলেন আমার এই স্বপ্নের ৭নং ওয়ার্ডে কোনো প্রকার চাঁদাবাজি বা জিপি নামক কোন অজুহাত চলবে না।
তিনি বলেন- কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৭নং ওয়ার্ডটি খুবই শান্তি পূর্ণ। এই ওয়ার্ডে এর আগে কোন প্রকার চাঁদাবাজি হয়নি, বা করতে দেওয়াও হয়নি এবং ভবিষ্যতে আমরা দিবো না।
তারই ধারাবাহিকতায় বলছি আপনারা কাউকে কোন প্রকার জিপি বা চাঁদা দিবেন না। কোন রিক্সা থেকে ২০টাকা তো দূরের কথা ১টি টাকাও দিবেন না।

আপনারা অনেক দূর দুরান্ত থেকে আমাদের এলাকায় এসে আমাদের পাশে দাঁড়িয়ে এই এলাকাকে সুন্দর করে গড়ে তুলেছেন। আপনারা আছেন বলে আমরা স্থানীয় মানুষেরা সুখ শান্তিতে বসবাস করতে পারছি।

তিনি আরো বলেন- গাজীপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও গাজীপুর-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের মাননীয় (মুক্তিযোদ্ধা)। বিষয়ক মন্ত্রী, ১৯ মার্চ এর মহানায়ক আলহাজ্ব এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক মহোদয় এর নেতৃত্বে আমাদের কালিয়াকৈর পৌরসভায় সবসময় শান্তি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মেহনতি মানুষের উদ্দেশ্য করে তিনি বলেন- আপনারা যদি আমাকে পাশে থেকে সহযোগিতা করেন, তাহলে আমি কথা দিচ্ছি এই ওয়ার্ডে কোন প্রকার অন্যায় অবিচার, জোর-জুলুম, সহ সকল প্রকার চাঁদাবাজি খুব সহজেই প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ্। এবং আমি আপনাদের ভাই, বন্ধু, ও সন্তান হিসাবে আপনাদের পাশে সবসময় থেকে সহযোগিতা করতে চাই।

ইয়ামিন পাটোয়ারী
কালিয়াকৈর
০১৭৯৫৯৭২৭৪৪

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি