1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুলাউড়ার আব্দুর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় অর্ধ হাজার অসহায় পরিবারে সহায়তা প্রদান - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ad

কুলাউড়ার আব্দুর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় অর্ধ হাজার অসহায় পরিবারে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৪২ Time View

কুলাউড়ার আব্দুর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় অর্ধ হাজার অসহায় পরিবারে সহায়তা প্রদান।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের প্রায় অর্ধ হাজার দুস্ত অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করে মরহুম আব্দুর রশিদ ফাউন্ডেশন।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ফাউন্ডেশনের চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে অসহায়দের সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে আমিরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফরিদ আলী,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত ইউপি সদস্য মকদ্দুস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাসিব, চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মেম্বার নছিবুর রহমান নাসিম, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়া, ইউপি সদস্য মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা মাসুম আহমদ হাবিবুর রহমান প্রমুখ।

বিশ্বব্যাপী করোনা মহামারী এই দুঃসময়ে মরহুম আব্দুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান’র এমন উদারতা খেঁটে খাওয়া মানুষ কৃতজ্ঞতার সহিত স্মরণ করবে, এমন মহৎ কাজ যাতে অব্যাহত থাকে, সে আশা ব্যক্ত করে বক্তারা অত্র এলাকার অন্যান্য বিত্তশালীদেরকেও এরকম মহৎ কাজের জন্য আহ্বান জানান।

পরিশেষে আমতলা বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আরাকান উদ্দিনের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি