1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুষ্টিয়ায় বিপর্যস্ত জনজীবন ;চলছে পুরোদমে এনজিও গুলোর কার্যক্রম - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ad

কুষ্টিয়ায় বিপর্যস্ত জনজীবন ;চলছে পুরোদমে এনজিও গুলোর কার্যক্রম

আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১৫৪ Time View

বাইরে তালা,ভিতরে সব খোলা। চলছে কার্যক্রম, সাস্থ্য বিদি যেখানে উপেক্ষিত। তোলা হচ্ছে কিস্তি, বিক্রয় করা হচ্ছে পন্য। কুষ্টিয়ায় কঠোর লক ডাউনে যখন সব ধরনে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, জনসাধারণের চলাচলও করা হচ্ছে নিয়ন্ত্রণ। এমনকি অটো, রিকশাসহ সব ধরনের যান চলাচলেও আনা হয়েছে নিষেধাজ্ঞা। বিপর্যস্ত জনজীবন, সেই সময় কুষ্টিয়ায় চলছে পুরোদমে এনজিওর কার্যক্রম। যা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকই আক্ষেপ করে বলেছে, বিধি নিষেধ শুধু গরিবের জন্য, রক্ত চোষাদের জন্য নয়।

সরোজমিনে গিয়ে দেখা য়ায়, কঠোর লক ডাউনের মধ্যে চৌড়হাস আদর্শপাড়া এনজিও আস্থা পুরোদমে চালাচ্ছে তাদের কার্যক্রম। সরকারের বিধি নিষেধকে অমান্য করে করোনা মধ্যে অফিস খোলা রেখে আনা হচ্ছে গ্রাহকদের।যদিও আস্থার ম্যানেজার মাহফুজের দাবি, মানবিক কারনে গ্রাহকদের সেবা দিতেই খোলা রাখা হয়েছে প্রতিষ্ঠান।
এদিকে দিশা টিমএসএস জাগরনী ব্রাকসহ কুষ্টিয়ার সকল এনজিওর কার্যক্রম চলছে আপন গতিতে। খোলা রাখা হয়েছে অফিস,ফোনে চাওয়া হচ্ছে কিস্তি। নেই প্রশাসনিক কোন নজরদারী। ফলে বিপর্যস্ত জনজীবনকে করে তুলেছে আরো বিপর্যস্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক জানায়, লক ডাউনে সব কিছু বন্ধ থাকলেও এনজিওর কিস্তি বন্ধ নেই।অফিস থেকে তাদের বলে দেওয়া হয়েছে সব বন্ধ থাকলেও কিস্তি দিতে হবে।
এ বিষয়ে দিশা এনজিওর ম্যানেজার তানজিলা খাতুন জানায়, তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে অফিসিয়াল কিছু কাজের জন্য অফিস খোলা রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি