
কুষ্টিয়ায় মসজিদে কুরআন শরীফ,ফ্যান ও অর্থ প্রদান করলেন একটু পাশে দাঁড়ায় সংগঠন
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
সেচ্ছাসেবী সংগঠন ‘একটু পাশে দাঁড়াই’ মাহে রমজান কে সামনে রেখে বেশ কিছু অনুষ্ঠান হাতে নিয়েছে।যার মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এর নেতৃত্বে আজ পহেলা রমজানে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর পুর্বপাড়া জামে মসজিদে কুরআন শরীফ, পাচটি ফ্যান এবং নগদ কিছু টাকা মসজিদ উন্নয়ন এর জন্য মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমান,সহ সভাপতি শহীদুল ইসলাম মাষ্টার,ইমাম তোফাজ্জলে হোসেনের হাতে তুলে দেন।
উক্ত কুরআন শরীফ,ফ্যান এবং নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের আজীবন সদস্য কাজী জুরাইশ হোসেন, উপদেষ্টা সদস্য ডা. জাহাঙ্গীর আলম শিপলু, উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম সবুজ, উপদেষ্টা সদস্য মনিরুল ইসলাম, উপদেষ্টা সদস্য ফয়সাল শিকদার,কে এস স্বজল, গোবিন্দোপুর পুর্বপাড়া জামে মসজিদে কমিটির সদস আব্দুল শেখ,মোক্তার হোসেন,বক্কার শেখ,সেকেন শেখ
,সালাম শেখ,সোহেল রানা সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মসজিদ বলেন, একটু পাশে দাঁড়াই’ সংগঠনটি প্রতন্ত অঞ্চলের এই অবহেলিত মসজিদ এর যেকোনো কাজে থাকতে পারলে নিজেদের গর্বিত বোধ করবে।
মসজিদে কুরআন শরীফ , ফ্যান এবং নগদ টাকা প্রদান শেষে সংগঠনটি মসজিদ কমিটি এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার আয়োজন করে।
এসময় মসজিদ কমিটি একটু পাশে দাঁড়ায় সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন সহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply