
কড়াকড়ি ভাবে চলছে জৈন্তাপুরে লকডাউন।
হাসান বদরুল- জৈন্তাপুর প্রতিনিধি
সরকার ঘোষিত ৩ য় দাপের লকডাউন শুরু হলো আজ থেকে,, আজ ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখ ও পবিত্র মাহে রমজানের প্রথম দিন, এবং লকডাউন। সকাল থেকে মানুষজন কোন কাজ ছাড়া তেমন বাহিরে বের হয় নাই। সকাল ৮ ঘটিকার সময় জৈন্তাপুর সদরে শ্রমজীবী শ্রমিক যারা রয়েছেন, এরা কাজের সন্ধানে বের হলে ও বেলা বাড়ার সাথে সাথে ষ্টেশন বাজার ফাঁকা হয়ে যায়।
সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাবা নুসরাত আজমেরী হক ও উপজেলা ভুমি কর্মকর্তা জনাব ফারুক আহমেদ এর নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় হ্যান্ডমাইক হাতে মানুষকে সচেতন করতে দেখা যায়। দৈনিক বিজয়ের বাণী এ প্রতিনিধির সাথে আলাপকালে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার ঘোষিত এ ৭ দিনের লকডাউন চলছে, যদি জৈন্তাপুর উপজেলার মানুষ শ্রমিক দিনমজুর মানুষ তাই কারো বিরুদ্ধে কোন প্রশাসনিক এ্যাকশনে না গিয়ে আমরা সবাই কে বুঝিয়ে বাড়ীঘরে পাটাচ্ছি, আজ প্রথম রমজান উপলক্ষে কোন মোবাইল কোর্ট এর মাধ্যমে তেমন কোন জরিমানা করা হয় নাই,তবে আগামিকাল থেকে কেউ নিয়ম না মানলে সব ধরনের প্রশাসনিক ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply