
খুলনা পাইকগাছায় এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যার চেষ্টা
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় এনজিওর টাকার চাপের ভয়ে গলাই রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউপির বিষ্ণুপপুর গ্রামে।
জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপির বিষ্ণুপপুর গ্রামের মোঃ জুলফিকার আলী’র ছেলে মোঃ শেখ আহাদ আলী মঙ্গলবার সকালে একটি বে-সরকারী এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পারায় ঘরের ভিতর স্ত্রীর শাড়ি গলায় পেচিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার মা ও স্ত্রী বুঝতে পেরে দরজা ভেঙ্গে ঝুলান্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। শেখ আহাদ আলী (২২) পিতা জুলফিকার ও মা শাহনারা বেগম জানান, আমাদের অজান্তে বে-সরকারী এনজিও আশা থেকে ত্রিশ হাজার টাকা ঋন নেয়। কিস্তির টাকা জোগার করতে না পারায় সকাল থেকে তার মন খারাপ ছিল। এমন ঘটনা ঘটাবে আমরা বুঝতে পারিনি বে-সরকারী এনজিও আশা’র লোন অফিসার (এল ও) আনিসুর রহমান বলেন এক মাস আগে আমাদের কাছ থেকে ৩০হাজার টাকা ঋন নেয়। সাপ্তাহিক একটা কিস্তু দেয় এবং একটি কিস্তি দিতে ফেল করে। লকডাউনের কারণে ৩ কিস্তির টাকা আনতে কেউ তার বাড়িতে যায়নি। সে এমন ঘটনা ঘটিয়েছে আমরা পরে শুনেছি।
পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন সে এখন শঙ্কামুক্ত।
Leave a Reply