
বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে দলীয় কার্যালয়ে কেক কর্তন, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু এবং প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, পৌর কৃষকলীগের সভাপতি জাফর উল্লাহ ভূইয়া, সহসভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহন মোল্লা ও সাগর খান, কৃষকলীগ নেতা খোকন চন্দ্র সরকার, এসএম আহসান হাবীব ও ডাঃ আলমগীর কবির, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোয়াজ্জেম হোসেন ও নিলয় চৌধুরী, ছাত্রলীগ নেতা রাজু সরকার ও সোহাগ মাহি প্রমুখ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকলীগের বিপুল সংখ্যক সেতা-কর্মী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Leave a Reply