1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গোবিন্দগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ।"করে দিলেন শফিকুল মেম্বর - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ad

গোবিন্দগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ।”করে দিলেন শফিকুল মেম্বর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১২০ Time View

“গোবিন্দগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ।”করে দিলেন শফিকুল মেম্বর

সাজাদুর রহমান সাজু গোবিন্দগন্জ(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধা গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের পঁচারিয়া গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে কাঠের ব্রিজ নির্মাণ করে দিলেন শফিকুল ইসলাম মেম্বর । গত বন্যায় অত্র ইউনিয়নের পঁচারিয়া-দামগাছা রাস্তার একটি অংশের পুরনো ১৫ ফিট ব্রীজসহ ৫০ফিট পরিমাণ সংযোগ সড়ক ভেঙ্গে যায়।

এর ফলে পঁচারিয়া ও পাশ্ববর্তী দামগাছা গ্রামের প্রায় ২হাজার লোকের চলাচলের অসুবিধা সৃষ্টি হয়। এতে কৃষি পণ্য ও সার বহণ ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা সৃষ্টি হয়। বর্ষায় বাড়ে ভোগান্তি। আসছে বর্ষায় এলাকাবাসীর ভোগান্তি বাড়ার আশঙ্কায় শফিকুল ইসলাম ব্যাক্তিগত খরচে বর্ষার পূর্বেই ঐ ভাঙ্গা স্থানে প্রায় ৫৫ ফিট কাঠের ব্রীজ নির্মাণ করেন। কাঠ বাঁশ দিয়ে নির্মাণ শেষে আজ ২৩ এপ্রিল শুক্রবার ব্রীজটি যাতায়াতের জন্য ছাড়া হয়।

এ বিষয়ে অত্র এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হক বলেন, গত বন্যায় ব্রিজটি ভেঙ্গে গেলেও এ পর্যন্ত সমস্যা সমাধানে কারও কোনো উদ্যেগ লক্ষ করা যায়নি। ব্রিজ না থাকায় আমরা পঁচারিয়া গ্রামের লোকজন তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করি। এ কাঠের ব্রীজটি নির্মাণের ফলে সাময়িক যাতায়াতের সুবিধা হলো। তবে আমরা এ সমস্যাটি স্থায়ী সমাধান চাই বলে তিনি জানিয়েছেন। শফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগ শালমারা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিজ নির্মাণ করে দেয়ার জন্য এলাকাবাসী শফিকুল ইসলামের ভূয়সী প্রসংশা করেছে বলে জানা যায়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি