
চিকিৎসার অভাবে ধুঁকছে তজুমদ্দিনের ছেলে সবুজ! সন্তানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি
আমরা গরিব বলে কি সুচিকিৎসা পাবোনা, আমার আদরের সবুজ কি আমার চোঁখের সামনে এভাবেই চলে যাবে। আমি বেঁচে থাকতে আমার চোঁখের সামনে আমার পোলার এমন অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিনা। টিভিতে দেখি শেখ হাসিনা কত গরিবদের চিকিৎসা করাইয়া দেন, আমার মতো গরিবের কান্না কি শেখ হাসিনা শুনতে পাইবো? শেখ হাসিনারে বইল্লা আমনেরা আমার পোলাটারে ডাক্তার দেখানোর একটু ব্যবস্থা করে দেন স্যার। এভাবেই কান্না বিজড়িত কন্ঠে অজানা রোগে আক্রান্ত অসুস্থ্য সন্তানকে বাঁচাতে আহাজারি করেন সবুজের মা।
ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন ০৬নং ওয়ার্ড ছৈয়াল বাড়ির আব্দুর রব মিয়ার ছেলে মোঃ সবুজ দীর্ঘদিন যাবৎ অজানা এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় চিকিৎসাহীন অবস্থায় ঘরের মেঝেতে কাতরাচ্ছে।
সবুজের মা বিবি মরিয়ম জানান, প্রায় ৪-৫ বছর আগে হটাৎ একদিন মাথা ব্যথা শুরু হয় সবুজের এরপর মাথা থেকে গাঢ় ও কোমড় পর্যন্ত ব্যথা বাড়তে থাকে। পরবর্তীতে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ দেখানোর পরও সু্স্থ্য না হওয়ায় জায়গা জমি বিক্রি করে ঢাকা বরিশাল ও চট্টগ্রাম সহ একাধিক জায়গায় ডাঃ দেখানো হয় সবুজকে। টাকার অভাবে ভালো মানের ডাক্তার না দেখাতে পারায় সঠিক রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রচেষ্টার পর সুচিকিৎসা না করাতে পেরে ব্যর্থ হয়ে এখন ঘরের মেঝেতে ওরে বাবারে ওরে মারে সারাদিন এমন চিৎকার শুনে দিন কাটাতে হয় সবুজের পরিবারকে। প্রায় ০৩বছর আগে পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি সবুজের বাবা আব্দুর রব গাছ থেকে পরে গিয়ে পঙ্গুত্ব বরণ করেন। এরপর আরো অসহায় হয়ে পরে সবুজের পরিবার। নিজের আদরের সন্তানকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন সহ সমাজের সকল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগীতা চেয়েছেন সবুজের মা।
সবুজের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: ০১৭৯৫৩৮৬৭৫৬
সহযোগীতার জন্য
বিকাশ নাম্বার পার্সোনাল- ০১৭৫২৪৭৫৬৪২
রকেট নাম্বার পার্সোনাল- ০১৫৩২৪৩০৭৬৮
Leave a Reply