
বাংলাদেশ চলচ্চিত্রের
কিংবদন্তি অভিনেত্রী মিষ্টি মেয়ে বরেণ্য চিত্রনায়িকা ও রোটারিয়ান সারাহ বেগম কবরী আর নেই।চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন।
তিনি অদ্য রাত ১২.২০ মিনিট করোনায় আক্রান্ত হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এর রোটারিয়ান ছিলেন ।তিনি সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, সারেং বউ, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী। অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি। পর্দার মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ।মহান আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন (আমিন)। শোকসম্ভন্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ কামরুজ্জামান বুলু,ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর রোটারিয়ান আসাদুজ্জামান, রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোঃ মোঃ আরিফুজ্জামান আপন, সেক্রেটারি রোঃ শিরিন আক্তার, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র পি.এস.সি চেয়্যারম্যান রোটাঃ পিপি মাগফুর রহমান,রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোঃ এ,কে এম মাহবুবুল ইসলাম, সেক্রেটারি রোঃ উজ্জল মোল্যা, সহ সকল রোটার্যাক্ট ও রোটারিয়ান বৃন্দ।
Leave a Reply