
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লক ডাউনের সরকারি নির্দেশ না মেনে বিকাল ৩ টার পর দোকান খোলা রাখা ও মেয়াদ উত্তীর্ণ পন্ন পাওয়ার দায়ে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলীর “বাজার বাড়ি” নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (১৯শে এপ্রিল) সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরতিজা হাসান বলেন, সম্প্রতি করোনাভাইরাস সারাদেশে তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যা বিকার ৩টার পর ওষুধের দোকান ও জরুরী পন্য সেবা ছাড়া সব দোকান বন্ধ রাখতে বলেছেন। এ নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় সাত দোকানিকে জরিমানা করা হয়েছে।
Leave a Reply