1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন । - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ad

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১২২ Time View

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ।

সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়ায় ,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া তাহের মহোদয় এর পক্ষ থেকে চলমান করোনায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছাগলনাইয়া উপজেলার গরীব ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ।আজ ২৩শে এপ্রিল শুক্রবার ছাগলনাইয়া উপজেলা পরিষদের শিশু পার্কের মাঠে প্রায় তিন শতাধিক পরিবারে মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
জানাযায় ,ছাগলনাইয়ার মনবিক নির্বাহী অফিসার (ইউএনও ) খ্যাত সাজিয়া তাহের মহোদয় প্রবিত্র মাহে রমজানে নিজের ব্যক্তিগত অর্থে ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সহযোগিতায় অর্থে ৩০০ শত অসহায় পরিবারে এসকল খাদ্য সামগ্রী তুলে দেন । প্রতিটি খাদ্যে প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার তেল, ২কেজি মুশরের ডাল, ১কেজি চিনি, ১ কেজি ছোলাবুট, ১ কেজি মুড়ি, ১ কেজি লবন সহ মোট ২০ কেজি ত্রাণ সামগ্রী দিয়ে সহয়তা করলেন ইউএনও মহোদয় ।এছাড়া ও আজ তিনি উপজেলা মহামায়া ইউনিয়নে সরকারী গুচ্ছ গ্রামে ও খাদ্য সামগ্রী বিতরন করেন ।

উক্ত খাদ্য সামগ্রী বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন ,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ারা ইসলাম ,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর প্রশাসনিক কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃআল মমিন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নরুল হুদা সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া তাহের মহোদয় জানান, করোনায় চলমান সরকারী লকডাউন যতদিন থাকে তিনি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধ্যমত যতটুকু পারেন খেটে খাওয়া ,গরীব ,দিনমজুর কর্মহীন মানুষের সাহায্য সহযোগিতা করে যাবেন বলে তিনি জানিয়েছেন ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি