1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জাফলং সীমান্তে ভারতে পাচাঁরের সময় টার্স্কফোর্সের অভিযানে মটর ডাল জব্দ, জরিমানা আদায়। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ad

জাফলং সীমান্তে ভারতে পাচাঁরের সময় টার্স্কফোর্সের অভিযানে মটর ডাল জব্দ, জরিমানা আদায়।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৪৫ Time View

জাফলং সীমান্তে ভারতে পাচাঁরের সময় টার্স্কফোর্সের অভিযানে মটর ডাল জব্দ, জরিমানা আদায়।

 

কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায় মোহাম্মদপুর ও গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মটর ডাল মজুদ করায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৯শত ৮০ বস্তা মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়।

এবং এসব অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ইমরান হাসান, তামাবিল বিওপির কোম্পানী কমান্ডার জয়নাল আবেদিন, গোয়াইনঘাট থানার এস আই লিটন রায়সহ পুলিশ, এনএসআই ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর বলেন,ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটর ডাল এনে গোয়াইনঘাট উপজেলার সীমান্তে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একাধিকবার টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আজও টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার বস্তা মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

এবং এসব অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীমান্তে চোরাচালানসহ সকল ধরনের অপরাধ ঠেকাতে গোয়াইনঘাট প্রশাসন, পুলিশ ও বিজিবি’র পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি