1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জুড়ীতে হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার আয়োজন প্রথম পর্ব সম্পন্ন। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ad

জুড়ীতে হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার আয়োজন প্রথম পর্ব সম্পন্ন।

জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৪৮ Time View

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড় ধামাই গ্রামে মরহুম আলহাজ্ব আব্দুল হাসিব ও মরহুমা মোছাম্মত মালিকা বেগম হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) ৫ম রমজান নাজিম আহমদ ও কানাডা আওয়ামীলীগের সদস্য আজিম আহমদের পৃষ্টপোষকতায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ জুবের আহমদ, হাফেজ সাইফুল আলম (দস্তগীর), হাফেজ নুরুল ইসলাম।

উপজেলার পূর্ব জুড়ী ইউপির বড় ধামাই হযরত বেলাল (রাঃ) জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এ প্রতিযোগিতায় হাফেজ আব্দুল ওয়াদুদ এর আরবি সঞ্চালনায় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগ নেতা আজিম আহমদ, বিশিষ্ট সমাজ সেবক সইফ উদ্দিন, আব্দুল মন্নান, হাজি আব্দুল মুকিত, লিয়াকত আলী, রুমান উদ্দিন, হাফেজ মারুফ আহমদ, শাহিন আহমেদ, সাংবাদিক শামসুল ইসলাম, এ বি এম নুরুল হক, জাকির হোসেন আব্দুস সবুর। প্রমুখ।

প্রতিযোগিতায় দারুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেন সুমেল আহমদ, রেদওয়ান আহমদ। গোয়ালবাড়ী হাফিজিয়া মাদ্রাসা থেকে আব্দুল্লাহ আল মুজাহিদ, মামুনুর রশিদ, জাহিদ হাসান, আলিম উদ্দিন, শিমুল আহমদ, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, রেদওয়ানুল মাহবুব, আব্দুল্লাহ মালিক, হামিদুর রহমান ফারহান, শাওন আহমদ, আব্দুল মুহিত ফাহিম।

মনোমুগ্ধকর তেলাওয়াতের মাধ্যমে বিচারক ও দর্শকদের মন মাতিয়ে সমাপনী পর্বে জায়গা দখল করে নেন গোয়ালবাড়ী হাফিজিয়া মাদ্রাসার আব্দুস সামাদ, শিমুল আহমদ, আলিম উদ্দিন, মামুনুর রশীদ, সিরাজুল ইসলাম, দারুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসার সুমেল আহমদ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি