
জৈন্তাপুর কেন্দ্রী সমাজকল্যাণ যুব সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এর কেন্দ্রী গ্রামের কয়েকজন তরুণ ও যুবক মিলে সমাজসেবা এবং মানব কল্যাণের উদ্দেশ্যে গঠন করে স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রী সমাজকল্যাণ যুব সংগঠন। বন্ধুত্ব হোক মানবতার কল্যাণে এ স্লোগানে গঠিত সংগঠনটি গঠনের পর থেকেই সদস্যদের নিজেদের অর্থায়নে সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। পবিত্র রমজানে নিয়মিত রোজাদার মানুষকে ইফতার বিতরণ করে চলেছে। ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ মে) কেন্দ্রী সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে কেন্দ্রী গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও শ্রমজীবী মানুষজনকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব এখলাছুর রহমান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আঃ রাজ্জাক রাজা, ২নং জৈন্তাপুর ই/পি বিএনপির সভাপতি আব্দুল আহাদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ২নং জৈন্তাপুর ইউ/পি ৫ নং ওয়াডের মেম্বার, আহমদ আলী, সাবেক মেম্বার আব্দুল হালিম, হাসান মোঃ বদরুল, ছাত্রলীগ নেতা, জিএম জসিম, সেলিম রানা, শ্রমিকলীগ নেতা জাবেদ আহমেদ, সংগঠনের সভাপতি হুসেন আহমেদ, সহ সভাপতি, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, জুবেল আহমেদ, সহ সম্পাদক, হারুনর রশীদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আয়না, সহ সাংগঠনিক সম্পাদক, দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ, সারোয়ার আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক, আরিফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক, সজল দাস, প্রচার সম্পাদক, জাকারিয়া ইমতিয়াজ, কার্যকরী সদস্য, রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply