1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ঢাকার পথে বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ad

ঢাকার পথে বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়।

আরিফুর রহমান,মাদারীপুর:
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১৩৮ Time View

কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহের তৃতীয় দিন আজ। লকডাউন শুরু একদিন আগে ঢাকা ছাড়ার হিড়িক ছিল দক্ষিনাঞ্চলের যাত্রীদের। শিবচরের বাংলাবাজার ঘাটে ছিল উপচে পড়া ভিড়। কিছু দিন যেতেই উল্টো চিত্র দেখা যাচ্ছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের যথেষ্ট ভিড় দেখা গেছে। জীবিকার তাগিদেই ফের ঢাকার পথে এই সব যাত্রীরা।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে এই ঘাটে। লঞ্চ,স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে পদ্মা পার হচ্ছেন তারা। ফলে ফেরিঘাট অনেকদিন পর আবারো যাত্রীদের ভিড়ে মুখোর হয়ে উঠেছে।

সরেজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটের চারটি ফেরিঘাটই সচল রয়েছে। তবে সকাল থেকে মাত্র ৫ টি ছোট আকারের ফেরি চলছে। নৌরুটে পন্যবাহী পরিবহনের তেমন ভিড় নেই। ফেরিতে গাড়ির চেয়ে সকাল থেকে যাত্রীদের ভিড়ই বেশি দেখা গেছে। যাত্রীদের প্রায় সকলেই লকডাউনের আগে বাড়ি ফিরেছিলেন। এখন আবার ঢাকা যাচ্ছেন। গন পরিবহন বন্ধ থাকায় দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাইক্রোবাস, থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে ঢাকাগামী যাত্রীরা শিবচরের বাংলাবাজার ঘাটে আসছেন। এখান থেকে ফেরিতে পার হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছেন। তবে যাত্রীদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবনতা কম দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানতেও রয়েছে উদাসীনতা।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ঘাটে পন্যবাহী ট্রাক ও অন্যান্য ছোট গাড়ি তেমন নেই। পাঁচটি ফেরি চলাচল করছে। সকাল থেকে ফেরিতে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি রয়েছে।

আবুল কাশেম নামের এক যাত্রী বলেন,’লকডাউনের আগে বাড়ি এসেছিলাম। এখন কোম্পানিতে থেকে ফোন দিয়েছে। তাই ঢাকা যাচ্ছি।’

অপর যাত্রী মো. আকবর হোসেন বলেন,’ঢাকায় রঙের কাজ করি। কিছু টাকা পয়সা পাওয়া আছে। তা উঠাইতে হবে। আর ঈদের আগে কোন কাজ পাওয়া যায় কিনা দেখি।’

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান,’ঘাটে গাড়ির তেমন চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে।’

আরিফুর রহমান মাদারীপুর
২৩/০৪/২০২১
০১৯৩৬৩১৬২০৫

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি