
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের আঙ্গারজুর গ্রাম থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম খান, এএসআই মহিউদ্দীন অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আটক করেন।
আসামীরা হচ্ছেন গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের লামনি গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও পাতলিকোনা গ্রামের মহিবুর রহমানের ছেলে তারেক রহমান (২১)।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান জানান, আমদানি নিষিদ্ধকৃত ভারতীয় তৈরি ৩০ বোতল ফেনসিডিল মূল্য অনুমান ৩০ হাজার টাকাসহ ধৃতদের হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply