1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ad

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫৭৮ Time View

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত রিক্সাভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে

প্রাণগেলো মোটরসাইকেল আরোহী আরাফাত হোসেনের। এই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে অর্ণব নামে অপর এক মোটরসাইকেল আরোহী হাসপাতাল ভর্তি হয়েছেন।

(১৯মার্চ) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিরামপুর-নবাবগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার গরীবপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন (২২) বিরামপুর পৌর এলাকার প্রস্তমপুর ফকিরপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে। আহত অর্ণব (২৫) একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়-গতকাল শুক্রবার ছুটির দিনে তিনবন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে পীরগঞ্জের ওয়াজেদ সেতুতে বেড়াতে গিয়েছিলো। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার গরীবপাড়া এলাকায় বিপরীতগামী ব্যাটারী চালিত একটি রিক্সাভ্যানের সাথে তাদের দ্রুত গতির স্পীড মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাঃ আবুল কাশেম আরাফাত হোসেনকে মৃত ঘোষণা করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি