1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নরসিংদীতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাজিব আহমেদকে হুমকি দুমকি - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ad

নরসিংদীতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাজিব আহমেদকে হুমকি দুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৫৩ Time View

নরসিংদীতে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাজিব আহমেদকে হুমকি দুমকি

নরসিংদী প্রতিনিধি :- নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নে গত ২০ এপ্রিল মঙ্গলবার নরসিংদী চরাঞ্চল করিমপুর হাটে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন শিরোনামে একটি সংবাদ News Narsingditv.com নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদে করিমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহের মোল্লার বক্তব্য প্রকাশ করা হয়। উক্ত প্রকাশিত সংবাদের জের ধরে বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহের মোল্লার বড় ছেলে ফারুক মোল্লা গত ২৩ এপ্রিল শুক্রবার বিকালে করিমপুর বাজারে অবস্থিত সাংবাদিক রাজিব আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে ( আফিদা স্টুডিও) এসে করিমপুর বাজারের লকডাউন সম্পর্কিত সংবাদ এবং তার বাবা জাহের মোল্লার বক্তব্য কেন প্রকাশ করা হলো তা জানতে চেয়ে সাংবাদিক রাজিব আহমেদকে অক্যর্থভাষায় গালিগালাজ ও সে কিভাবে তার সাংবাদিকতা করে তা দেখে নেবে বলে প্রাননাশের হুমকি প্রদান করেন। এবিষয়ে সাংবাদিক রাজিব আহমেদ বলেন :- আমি News Narsingditvতে স্টাফ রিপোর্টার (যাহার পরিচয়পত্র নং-০৩) ও News21 বাংলা টিভির স্টাফ রিপোর্টার (যাহার পরিচয়পত্র নং-০৩৪) গণমাধ্যম কর্মী হিসেবে কর্মরত আছি। বিষয়টি আমার News Narsingditv. com এর চেয়ারম্যানকে জানিয়েছি এবং আমাদের সাংবাদিক সমাজের নেতা ও অভিভাবক নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি মাখন দাসকেও এ বিষয়ে জানিয়েছি। পাশাপাশি আমাদের সকল সংগঠনকে এ ব্যাপারে অবগত করেছি। তারা আমাকে আইনের আশ্রয় অর্থাৎ সাধারণ ডায়েরি ( জিডি) করার উপদেশ দিলে, আমি থানায় উপস্থিত হয়ে গত ২৩ এপ্রিল শুক্রবার জিডি করি। নরসিংদী মডেল থানা জিডি নং- ১৫২০। তারিখ – ২৩/০৪/২০২১। তিনি আরো বলেন :- নিউজ নরসিংদী টিভি ডট কম নামক পোর্টাল থেকে গত ২০ এপ্রিল যে সংবাদটি প্রকাশিত হয়েছিল তা সত্য ও সুন্দর একটি সংবাদ প্রকাশ করেছিল। সংবাদটিতে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে জনস্বার্থে সচেতনতামূলক সংবাদ প্রকাশ করেছিল মাত্র। কিন্তু দুঃখের বিষয় আমরা যখন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকি, তখনই আমাদের ( গণমাধ্যম কর্মীদের) উপর নেমে আসে নানা নির্যাতন। আমরা সরকার, প্রশাসন ও সমাজের নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই। সমাজে কিছু কাপুরুষ আছে তারা আমাদের ( গণমাধ্যম কর্মী) কে ভয়ভীতি প্রদর্শন করে। তারপরও আমাদের ( গণমাধ্যম কর্মীদের) কলম থেমে থাকবে না। আমাদের ( গণমাধ্যম কর্মীদের) কাজ হলো সত্য সংবাদ প্রকাশ করে জনগনের কাছে তা তোলে ধরা। এমনটাই বলছিলেন ভুক্তভোগী সাংবাদিক রাজিব আহমেদ। এ ঘটনায় সাংবাদিক রাজিব আহমেদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠন উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি