1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ফেনীর ছাগলনাইয়া করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন করলো উপজেলা চেয়ারম্যান কুইক রেস্পন্স টিম। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ad

ফেনীর ছাগলনাইয়া করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফন করলো উপজেলা চেয়ারম্যান কুইক রেস্পন্স টিম।

সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :-
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৯১ Time View

ফেনীর ছাগলনাইয়ায় করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করা ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার’র জানাজা পড়ানোসহ লাশ দাফন করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমের সদস্যরা।

আজ (১৫ এপ্রিল) বৃহস্পতি বার জনতা ব্যাংক লিঃ সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার ১৫ এপ্রিল ভোর ৪.১৫মিনিটের সময়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালের ইন্তেকাল করেন ।ওনার পরিবারের পক্ষ থেকে জানা যায়, উনি এক সাপ্তাহ পূর্বে করোনা টেস্ট করান এবং রিপোর্ট পজেটিভ আসে ।এরপর রক্ত জমাট বাধে এবং ফুসফুসে আক্রান্ত হন তিনি ।ডাক্তার পরামর্শে উনাকে আইসিইউতে রাখা হয়।পরে তিনি মৃত্যুবরণ করেন ।
এরপর আজ দুপুরে ঢাকা থেকে তার লাশ এসে এলাকায় পৌঁছলে বাদ জোহর ছাগলনাইয়া পৌরসভার হিছাছরা মসজিদ সংলগ্ন মাঠে নজরুল ইসলাম মজুমদার এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ওনার মৃতুর খবর শুনার পরে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে এলাকার মানুষেরা জানাজা ও দাফন করতে অপরাগতা প্রকাশ করা দেখে ,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমের উপজেলার সমন্বয়কারী ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল পাটোয়ারী খোকন মরহুম এর জানাজা ও দাফনের আয়োজন করেন।

উক্ত মানব সেবায় এগিয়ে আশায় মরহুমের পরিবারের সদস্যরা ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিমের প্রতিষ্ঠাতা ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও টিমের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন :

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি