1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাউফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে: ওষুধ ও স্যালাইন সংকট - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ad

বাউফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে: ওষুধ ও স্যালাইন সংকট

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৮৭ Time View

বাউফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে: ওষুধ ও স্যালাইন সংকট

মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে।ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত নার্স ও ডাক্তারদের।বেডের সংখ্যা কম হওয়ায় কারনে বেশীর ভাগ রোগীকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ২৪ ঘন্টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। গত সপ্তাহে ১৩৬জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। মার্চ মাসে ৩২১জন রোগী ছিল।
আজ সোমবার বেলা ১২ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে,ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। সকাল ১২টা পর্যন্ত ১২জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ২০-২৫জন রোগী ভর্তি হচ্ছে। ডায়রিয়া রোগীদের জন্য ১২টি বেড রয়েছে। বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে বারান্দায় শুয়েই সেবা নিতে হচ্ছে। ময়লা দুর্গন্ধ ও স্যাতস্যাতে পরিবেশে ডায়রিয়ায় আক্রান্তদের স্যালাইন লাগিয়ে পাশে বসে সুস্থ হোক এই আশায় সময় পাড় করছেন রোগীর আত্মীয় স্বজনরা। অস্বাস্থ্যকর পরিবেশে ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার কারনে অতিষ্ট রোগী ও স্বজনেরা।
উপজেলা থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে আসা ডায়রিয়া রোগে আক্রান্ত মেঝেতে থেকে চিকিৎসাধীন মারুফা নামে এক রোগীর মা স্বপ্না বেগম জানান রবিবার থেকে বাচ্চার ডায়রিয়া ও বমি দেখা দেয়। বাউফল হাসপাতলে আনার পর এখন একটু কমেছে কিন্ত হাসপাতাল থেকে কোন বিছানাপত্র দেওয়া হয়নি।ওষুধ ও স্যালাইন বাহির থেকে কিনে আনতে হয়।
ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আকলিমা বেগম ও তার সহকর্মী শিখা বলেন,ডায়রিয়া রোগী বৃদ্ধি পাওয়ায় আমাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে ১২টি বেড রয়েছে। বেশী রোগী আক্রান্ত হওয়ার ফলে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে । ওষুধ ও স্যালইন পর্যাপ্ত আছে কিনা জানতে চাইলে তারা বলেন, গত বছরের চেয়ে এবার ডায়রিয়া রোগী বেশী হওয়ায় ওষুধ ও স্যালাইনের পরিমান কম। বর্তমানে ওষুধ ও স্যালাইনের সংকট রয়েছে। যে স্যালাইন আছে তা ১০ থেকে ১২জনকে চিকিৎসা দিতে পারবে। শিশুরা বেশী ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে ।
এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন,গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় এবং বাহিরের খাবার খাওয়ার ফলে ডায়রিয়ায় আক্রন্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে । ডায়রিয়া ও বমি থেকে করোনা ভাইরাসের উপসর্গ হতে পারে। সম্প্রতি করোনা ভাইরাস বেড়েছে। বাউফল ৫০শয্যা হাসপাতলে ১ হাজার ব্যাগ স্যালাইন দেওয়া হয়েছে। তাও প্রায় শেষের পথে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতালের নোংরা পরিবেশের বিষয় বলেন, জনবল না থাকায় প্রতিনিয়তই সমস্যার সম্মুক্ষিন হচ্ছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি