1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিশিষ্ট আইনজীবী ব‍্যারিষ্টার জিয়াউর রহমান আর নেই - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ad

বিশিষ্ট আইনজীবী ব‍্যারিষ্টার জিয়াউর রহমান আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৩৮ Time View

বিশিষ্ট আইনজীবী ব‍্যারিষ্টার জিয়াউর রহমান আর নেই

মোঃ মিজানুর রহমান
মফস্বল সম্পাদক
ঢাকা

ঢাকা-২০(ধামরাই) চার বারের নির্বাচিত সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার জিয়াউর রহমান খান গতকাল(২৪.০৪.২০২১) রাত আনুমানিক ১০ ঘটিকায় তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বৎসর।

তার বাবা আতাউর রহমান খান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ও ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন । তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী, সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ন মানুষ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ধামরাইয়ের উন্নয়নে যথেষ্ট ভুমিকা ছিল জনাব ব্যারিষ্টার জিয়াউর রহমান খানের।

ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা-২০আসন(ধামরাই) থেকে ৫ম(১৯৯১),৬ষ্ঠ(১৯৯৬),৭ম(১৯৯৬),৮ম(২০০১) সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন । দীর্ঘদিন আইন পেশায় সাথে সম্পৃক্ত ব্যারিস্টার জিয়াউর রহমান খান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন ।
তিনি অত্যন্ত দক্ষতার সহিত মামলা পরিচালনা করতেন।

তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি একজন যোগ্য নেতাকে হারিয়েছে, ঢাকা জেলা বিএনপি হারিয়েছে একজন সুযোগ্য অভিভাবক ও ধামরাই এলাকার জনগন হারালো তাঁদের একজন প্রিয় নেতাকে। তাঁর মৃত্যুতে যে নেতৃত্বের শুণ্যতা সৃষ্টি হয়েছে তা অপূরনীয়।

এই মহান নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুম জিয়াউর রহমান খান এর পরিবার ও অসংখ্য সমর্থক, গুণগ্রাহী ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন,এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

তিনি স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন ।

ডাঃ সালাউদ্দিন বাবু সাবেক এমপি বলেন মহান ব্যক্তির মৃত্যু হয় না তিনি বেঁচে থাকেন তাঁর কাজের মাধ্যমে জনগনের ভালোবাসায় তেমনি ব্যারিষ্টার জিয়াউর রহমান খান আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। জনগনের নেতা ব্যারিষ্টার জিয়াউর রহমান খান এর মৃত্যু শোককে শক্তিতে পরিনত করে তাঁর আদর্শকে ধারন করে ধামরাই বাসী তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিবেন সেই আশা করছি। আমি তাঁর অসংখ্য গুণগ্রাহী, সমর্থক ও ভক্তবৃন্দকে ধৈর্য ধারন করে মরহুম ব্যারিষ্টার জিয়াউর রহমান খান এর নির্দেশিত পথে চলার আহবান জানাচ্ছি। আমি জিয়া ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং
আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ নিশ্চয়ই তাঁকে বেহেস্ত নসীব করবেন আমিন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি