1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ad

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১২২ Time View

বরগুনার বেতাগীতে গ্রামের হতদরিদ্র মানুষ, যাঁদের বাজারমূল্য চাল কেনার সামর্থ্য নেই, তাঁদের কাছে ১০ টাকা কেজিতে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল মাপে কম দিয়ে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

খাদ্য বান্ধব কর্মসূচির বিবিচিনি ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: আসাদুজ্জামান ছগির সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে ফুলতলা বাজারে চাল বিক্রি শুরু করেন। জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ২৫ কেজি। এমন অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌছলে তিনি চাল বিক্রি বন্ধ করে দেন। চাল বিক্রি বন্ধ করার আগ পর্যন্ত এ কেন্দ্র থেকে ৬২ জনের কাছে চাল বিক্রি করা হয়। এতে মোট ৩১০ কেজি আত্মসাৎ করেছে করেছে বলে ভুক্তভুগিরা জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, ঘটনাটি সত্য, তাই চাল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। আজ আমি ঘটনা স্থানে পরিদর্শন করে সঠিক মাপে চাল বিক্রি করার নির্দেশ দিয়েছি। খাদ্য বান্ধব কর্মসূচির বিক্রিয় দায়িত্বে থাকা সংযুক্ত সরকারি অফিসার উপ-সকহারী কৃষি কর্মকর্তা মো: ইব্রাহিম হোসেন জানান, তাকে চাল বিতরনের খবর জানানো হয়নি। তাই আমি চাল বিক্রির সময় ছিলাম না। খাদ্য বান্ধব কর্মসূচির বিবিচিনি ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: আসাদুজ্জামান ছগির বলেন, আমি আমি মাপে কম দেইনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাধ ছড়াচ্ছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি