1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেতাগীতে মাক্স না পড়ায় ও লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ad

বেতাগীতে মাক্স না পড়ায় ও লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২১৬ Time View

বেতাগীতে মাক্স না পড়ায় ও লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা।

মোঃ সোহাগ হাওলাদার
উপজেলা প্রতিনিধি, বেতাগী বরগুনা।

বরগুনা জেলার বেতাগী থানায় কোভিট-১৯ করোনার দ্বিতীয় ধাপের লকডাউন শুরু আজ বুধবার ১৪ ই এপ্রিল সকাল ১১ টায় বেতাগী উপজেলা নির্বাহি অফিসার মোঃ সুরূদ সালেহীন ও বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজি সাখাওয়াত হোসেনের তপুর নেতৃত্বে মোবাইল কোর্ট এ ১৭ জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়,

এদের মধ্যে, বেতাগী পৌরসভায় মাক্স না পরায় ১৩ জনকে ২০০ টাকা করে জরিমানা করেন এবং মোকামিয়া মাদ্রাসা বাজারে ১ দোকানদার এবং ২ অটোচালকে ২০০ টাকা করে জরিমানা করেন, কাউনিয়া বাজারে পেট্টল তৈল এর দোকান খোলা রাখায় ১ দোকানদারকে ২০০ টাকা জরিমানা করেন। মোট ১৭ জনকে ৩৪০০ টাকা জরিমানা করেন।

এসময় বেতাগী উপজেলা নির্বাহি অফিসার মোঃ সূরূদ সালেহীন বলেন সরকার নির্দেশনা অনুযায়ী আমাদের সকল কার্যক্রম চলবে কোন লোক লকডাউন এর ভিতর ঘর থেকে বের হতে পারবে না আমরা সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমি বেতাগী উপজেলার সকল ইউনিয়ন পরিদর্শন করেছি এবং ১৭ জনকে জরিমানা ও করেছি

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাঠে কাজ করে যাচ্ছি এবং বেতাগী উপজেলার সকল ইউনিয়নের আমাদের থানা পুলিশের টিম কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন বেতাগী বাসী সবাই ঘরে থাকুন নিরাপদ থাকুক তাদের সেবার জন্য আমরা বাইরে আছি সকলে সুস্থ থাকুক আমরা এই কামনাই করি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি