
মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান
খোলা ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে ৫ টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (বুধবার) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা- তুজ জোহরা মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়ে সরকারি নিদের্শনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ও মাস্ক ব্যবহার না করায় ৫ টি মামলায় ২ হাজার ৭ শত টাকা জরিমানা করেন। লক ডাউন কার্যকর করার পাশাপাশি জনগনকে সচেতন করতে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, তদন্ত ওসি আমিনুল ইসলাম, সহ বাজার কমিটির সভাপতি ,সেক্রেটারী প্রমূখ।
Leave a Reply