1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে নিহত চালক - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ad

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে নিহত চালক

।।মাহাদী বিন সুলতান।।
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬৩২ Time View

 

রাঙামাটিতে ফল বোঝাই পিকআপ পাহাড়ি খাদে পড়ে চালক সবুজ মিয়া (২৫) মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (১৯এপ্রিল) সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত চালক সবুজ মিয়া রাঙামাটি শহরের আলী আকবরের ছেলে। আহত অপর দু’জন হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার ফকিরহাট এলাকার রতন দাশ (৪৫) এবং রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পিয়াস উদ্দিন (২৩)।

পুলিশ জানায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে একটি পিকআপ (চট্টমেট্রো-ন-২৪১৮) ফল বোঝাই করে রাঙামাটি শহরে আসছিলো। এসময় পিকআপটি দেপ্পোছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হয়। এতে হেলপারসহ আহত হন দু’জন।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

এই বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে রাংঙামাটি আসার পথে ফল বোঝায় একটি পিকআপ খাদে উল্টে পড়ে চালক সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি