1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাঙামাটিতে লকডাউন ও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারী - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ad

রাঙামাটিতে লকডাউন ও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১৪৮ Time View

রাঙামাটিতে লকডাউন ও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারী

।।রাঙামাটি প্রতিনিধি।।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও মাহে রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাঙামাটি জেলা প্রশাসনের চলছে কঠোর নজরদারী।

বুধবার (১৪ এপ্রিল) দুপরে শহরের প্রাণকেন্দ্র বনরুপা ঘুরে দেখে গেছে, রাস্তা, অলিগলি পুরোপুরি ফাঁকা। কোথাও অপ্রয়োজনীয় আড্ডা বা লোকজনের অহেতুক ঘোরাঘুরি দেখা যায়নি। জরুরী প্রয়োজন ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার যান চলাচল।

অনেককে জরুরী সেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার এবং ওষুধ পত্র কিনতে বাসা থেকে বের হতে দেখা গেছে। রাস্তায় যারা বের হচ্ছেন তাদের প্রায় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে। তবে, দোকানে পণ্য কিনতে আসা লোকজনকে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার বিষয়ে দেখা যায় উদাসীন।

রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি।

এছাড়া রমজানের প্রথম দিন হওয়ায় মানুষ ঘরের বাইরে বের হননি। শহরের বিভিন্ন রাস্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দিতে দেখা গেছে।

এদিকে সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি শহরের বনরূপা বাজার ,তবলছড়ি, রিজার্ভ বাজার ও ভেদভেদী এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এব্যাপারে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুরো রমজান মাস জুড়ে ৭দিনের লকডাউনসহ গুরুত্বপূর্ণ স্থান, বাজার নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং অব‍্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি