1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজশাহীর তাহেরপুরে পেট্রোলের দোকানে অগ্নিকান্ডে আহত-৩জন - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ad

রাজশাহীর তাহেরপুরে পেট্রোলের দোকানে অগ্নিকান্ডে আহত-৩জন

রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪০৬ Time View

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা বাজারে শুক্রবার(২৩এপ্রিল) সকাল দশটার দিকে একটি পেট্রোলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় তিনজন আহত হয়েছে।আহতদের মধ্যে গুরুতর একজন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, তাহেরপুর বাজারের দূর্গাপুর রোডে মন্ডল স্টোর নামের একটি পেট্রোল, ডিজেল ও অন্যান্য সামগ্রীর দোকানে কিছু বুঝে ওঠার আগেই আগুন লাগে। এসময় পেট্রোলের কন্টেইনারে আগুন লেগে আশেপাশে দ্রুত ছড়িয়ে যায়। স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খবর পেয়ে বাগমারার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে দোকান মালিক পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার গনকৌড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহরাব হোসেন বাচ্চু (৫৮) গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করতে এসে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের কাঠমিস্ত্রি শাহিন আলম (৪২)এবং মিঠু (১৯) নামের দোকানের এক কর্মচারীও দগ্ধ হন।

স্থানীয়দের ভাষ্যমতে, দোকান মালিক সোহরাব হোসেন বাচ্চুর শরীরের অন্তত চল্লিশ ভাগ আগুনে ঝলসে গেছে। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর দুইজন কেও চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা যায়। এছাড়াও দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয় বলেও জানান আহতের স্বজনরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাহেরপুর পুৃুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওইদোকানে দূর্ঘটনাবশত আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে কয়েকজন আহত হয় এবং দোকানের কিছুক্ষতি হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি