1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
লংগদুতে নিখোঁজের চারদিন পর এক নারীর লাশ উদ্ধার - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ad

লংগদুতে নিখোঁজের চারদিন পর এক নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৭৬ Time View

লংগদুতে নিখোঁজের চারদিন পর এক নারীর লাশ উদ্ধার

রাঙ্গামাটি লংগদু প্রতিনিধিঃ আরাফাত হোসেন বেলাল

রাঙামাটির লংগদুতে নিখোঁজের চারদিন পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জোবেদা খাতুন আকলিমা (২৫) উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া এলাকার আব্দুল জব্বারের মেয়ে।
নিহত নারীর স্বজন ও পুলিশের তথ্যমতে জানা যায়, গত ২১ এপ্রিল (বুধবার) সকালে আকলিমা বাড়ী থেকে মামা বাড়ীতে যাওয়ার কথা বলে বের হয়। সারাদিন শেষে আকলিমা ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। গত ৩ দিন যাবৎ কোথাও খুঁজে না পেয়ে শনিবার সকালে লংগদু থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন আকলিমার বাবা আব্দুল জব্বার। আজ (শনিবার) বিকালে স্বজনরা আবারও আকলিমাকে খুঁজতে বের হয়। খোঁজার এক পর্যায়ে বাড়ী থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পাশের গ্রামের একটি আম বাগানে আকলিমার অর্ধগলিত মৃতদেহ খুঁজে পায়। পরে পুলিকে খবর দিলে রাত আটটায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আকলিমার বাবা আব্দুল জব্বার বলেন, আকলিমা বিবাহিত, তার দুটি সন্তান রয়েছে। তার স্বামী সুরুজ আলী বছর খানেক আগে অন্যত্র বিয়ে করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের জের ধরে আকলিমা আমার বাড়ীতে চলে আসে। আকলিমার স্বামী সুরুজ আলী, তার শশুর হাশেমসহ ওই পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা আছে। আমার ধারনা তারাই আমার মেয়েকে হত্য করেছে।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে আমরা নাজিমটিলা নামক স্থানের একটি আমবাগান থেকে জোবেদা খাতুন আকলিমা নামের মহিলার লাশটি উদ্ধার করেছি। লাশের মাথায় পঁচন ধরেছে। বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। সকালে পোষ্টমর্টেমের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি