
লংগদুতে সূর্যমুখী বাগান ঘিরে বাড়ছে দর্শনার্থীদের ভিড়
।।লংগদু প্রতিনিধিঃ আরাফাত হোসেন বেলাল।।
রাঙামাটির লংগদু উপজেলার ১নং আটারক ছড়া ইউনিয়নে সূর্যমুখী বাগান ঘিরে ক্রমেই দর্শনার্থীর ভিড় বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী মানুষের ভিড় বেড়েই চলেছে। সূর্যমূখী ফুলের ছোয়ায় পরিত্যক্ত এক খন্ড জমি এখন হয়ে উঠেছে মিনি পর্যটন স্পট।
উপজেলার কৃষি সম্পসারণ অধিদপ্তর পরীক্ষামূলক ভাবে এবারই প্রথম লংগদু উপজেলার বামে আটারক ছড়া এলাকার স্থানীয় কৃষক নবমিত্র কারবাড়ি চাকমার ৩০ শতক জমিতে এই সূর্যমুখী বাগানটি গড়ে তুলেন। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ি এই উর্বর জমি হয়ে উঠতে পারে সূর্যমুখী ফুলের অভয়ারণ্যে এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বানিজ্যিক ভাবে সূর্য মূখী চাষ করা গেলে সফলতার সম্ভবাবনা রয়েছে শত ভাগ। এসব সূর্য মূখীর ঔষধি গুণও রয়েছে ব্যাপক।
বাজারজাত করার জন্য মানসম্মত প্রতি কেজি বাজার মূল্য ৩০০- ৪০০টাকা
উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষামূলক ভাবে এবার ৩০ শতক জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। ২৫ শতক জমিতে খুবই ভালো ফলন হয়েছে। আগামীতে বৃহৎ পরিসরে সূর্যমুখী চাষ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
Leave a Reply