1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সংবাদ প্রকাশের পর রিকশা চালক আব্দুল করিমের চিকিৎসার জন্য সহায়তা অব‍্যাহত - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ad

সংবাদ প্রকাশের পর রিকশা চালক আব্দুল করিমের চিকিৎসার জন্য সহায়তা অব‍্যাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৫৭ Time View

সংবাদ প্রকাশের পর রিকশা চালক আব্দুল করিমের চিকিৎসার জন্য সহায়তা অব‍্যাহত

সাজাদুর রহমান সাজু
গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধি :

-গাইবান্ধার গোবিন্দগঞ্জের রিকশা চালক আব্দুল করিমের চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে পরিবার
শিরোনামে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর আব্দুল করিমের চিকিৎসার জন্য ৮ হাজার ৭২ টাকা সহায়তা এসেছে।তিনটি বিকাশ,রকেট ও নগদ নাম্বারে এ সহায়তা (টাকাগুলো)আসে।এতে গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত ১৮জন দানশীল ব্যাক্তি সর্বনিম্ন ৫০টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৫০টাকা পর্যন্ত অর্থ সহায়তা করে।

আব্দুল করিমের পরিবারের কারও বিকাশ রকেট নাম্বার না থাকায় স্থানীয় যুবক রিপন ও হাসান প্রধানের বিকাশ, রকেট ও নগদ নাম্বারে এ সহায়তা গ্রহণ করা হয়।১৮টি নাম্বার হতে প্রাপ্ত মোট ৮হাজার ৭২টাকা আজ রবিবার(২৫-এপ্রিল) উত্তোলন করে আব্দুল করিমের মা খালেদা বেওয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাহারুল হুদা রিপন,হাসান প্রধান ও শাকিল নামে তিন যুবক।ছেলে চিকিৎসার জন্য অর্থ হাতে পেয়ে আব্দুল করিমের মা সকল দানশীল ব্যাক্তিদের জন্য দোয়া করেছেন।

উল্লেখ্যঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দ (গোহাটি পাড়া) মহল্লার মৃত আব্দুল কদ্দুসের ছেলে রিকশা চালক আব্দুল করিম লকডাউনে বেশ কয়েকদিন বেকার থাকার পর হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ফলে চিকিৎসা ব্যয় বহণ করতে পারছিলো না তার পরিবারব।এরপর তার জন্য সহায়তা সংগ্রহের উদ্যেগ গ্রহণ করেন স্থানীয় যুবক সাহারুল হুদা রিপন ও হাসান প্রধান।তাদের উদ্যেগে সাড়া দেন ১৮জন দানশীল ব্যাক্তি।সহায়তা সংগ্রহের স্বচ্ছতা প্রমাণের লক্ষে যেসকল নাম্বার হতে যে পরিমাণ সহায়তা এসেছে তা নিচে দেওয়া হলো—

01734XXX815–50TK,01722XXX594–500TK
01762XXX474–300TK,01811XXX128–510TK
01611XXX755–2040TK,01879XXX810–510TK
01783XXX561–100TK,01770XXX491–100TK
01319XXX777–210TK,01715XXX373–510TK
01717XXX358–100TK,01706XXX454–2040TK
01706XXX678–500TK,01673XXX442–100TK
01717XXX459–100TK,01765XXX552–100TK
01724XXX597–200TK,01715XXX376–102TK
TOTAL TK=(8071)।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে,কতিপয় কিছু ছেলে তথ্য এডিট করে তাদের নাম্বার দিয়ে সহায়তা উত্তোলন করছে,এই কারণে রিপন ও হাসান প্রধান সহায়তা গ্রহণের কাজ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।এর পরবর্তী সহায়তা না পাঠাতে অনুরোধ করেছে ঐ দুই যুবক।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি