
রংপুরে সময় টিভির ব্যুরো প্রধান মমিনুর রহমান রতন সরকারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ গত ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীরদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও, বৃহস্পতিবার বিকেল থেকে আজ ২৩ এপ্রিল (শুক্রবার)বিকেল পর্যন্ত ২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে মহানগরীর সিটি পার্ক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
আহত মমিনুর রহমান রতন সরকার জানান, বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে রিকশাযোগে শহরের সিটি পার্ক মার্কেটের যাই। রিকশা থেকে নামার পরেই জুয়েল নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী বেধড়ক মারপিট করে।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কারা রতন সরকারের ওপর হামলা চালিয়েছে তা ওই মার্কেটের একটি সিসি টিভির ক্যামেরায় প্রকাশ পায়।পরবর্তীতে হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুরের গণমাধ্যমকর্মীরা জুয়েলসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়।উক্ত ঘটনায় রতন সরকার বাদী হয়ে আসামী জুয়েলসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় ওই দিনই একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মমিনুর রহমান রতন সরকার বলেন, বিগত বছরসহ চলতি মাসে রংপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দুর্নীতির খবর প্রকাশ করার কারণে একটি পক্ষ ষড়যন্ত্রসহ আমাকে প্রাণে মেরে হুমকি দিয়ে আসছেন। তিনি আরও বলেন, আমি জীবনের নিরাপত্তাসহ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছি। পক্ষটি পরিকল্পিতভাবে দিন-দুপুরে আমার ওপর হামলা চালিয়েছেন।
এব্যাপারে জানতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।র মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।এদিকে বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেছেন, পুলিশ আসামীদের ধরতে গড়িমসি করলে আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। প্রয়োজনে কোতয়ালী থানা ঘেরাও করা হবে।#
Leave a Reply