
সাতক্ষীরার প্রতাপনগরে “সুভদ্রাকাটি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মো: আবু সাঈদ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাসের কারনে লকডাউনে বসে থাকা ও আম্ফানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের সুভদ্রাকাটি গ্রামের অসহায়, দীনমজুর ও রোজাদার ১১০টি পরিবারের মাঝে “সুভদ্রাকাটি সমাজ কল্যাণ সংঘ, প্রতাপনগর, আশাশুনি, সাতক্ষীরা”র উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৬ শে এপ্রিল (সোমবার) বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় সুভদ্রাকাটি উত্তর পাড়া পান্জেগানাতে সুভদ্রাকাটি সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সভাপতি ও কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কয়রা, খুলনা এর অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক আলহাজ্ব মাওঃ কামরুল ইসলামের সভাপতিত্বে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময়ে উক্ত সামাজিক সংগঠনের সহ-সভাপতি জনাব মাওঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি আলঃ নুরুল আমিন গাজী, সংগঠনের সদস্য সচিব ও প্রতাপনগর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সদস্য জনাব আসলাম গাজী, সংগঠনের কোষাধ্যক্ষ জনাব সাইফুল্লাহ কবির, সংগঠনের প্রচার সম্পাদক ফারুক হোসেন সহ এলাকার সুধীজন ও সর্বসাধারন এ সময়ে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের অন্তর্গত আধুনিক সুবিধাবঞ্চিত গ্রাম সুভদ্রাকাটিকে উন্নয়নের রোল মডেল করার লক্ষ্য নিয়ে অত্র এলাকার কৃতি সন্তান ডা. ইমদাদুল হক সহ এলাকার কিছু হৃদয়বান সুধীজনদের অক্লান্ত প্রচেষ্টায় ২০১৭ সালের ২রা সেপ্টেম্বরে গ্রামের ৪১জন শিক্ষিত ( নূন্যতম এস.এস.সি পাস) ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ৫ম, ৮ম, জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় অত্র এলাকার সফল শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত সভায় ফলপ্রসূ আলোচনার পর সকলের ঐক্যমতের ভিত্তিতে ” হৃদ
য়ে মা ও মাটি, চেতনায় সুভদ্রাকাটি” স্লোগানকে বুকে ধারন করে সুভদ্রাকাটি সমাজ সংঘ প্রতিষ্ঠিত হয়।
সেই থেকে পথ চলা। উক্ত সংগঠনটি সূচনালঙ্গ থেকেই নানামূখী সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
মাত্র চার বছরেরও কম সময়ে উক্ত সংগঠনটির অগ্রযাত্রা ও উন্নয়নের ছোঁয়া গ্রামবাসির নজর কেড়েছে।
এলাকার সকল মানুষকে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠা, পাঠাগার স্থাপন, কৃতি ছাত্রছাত্রী ও গুনীজনদের সম্মননা? ইফতার সামগ্রী বিতরণ শীতবস্ত্র বিতরণ প্রভৃতি নানা কার্যক্রমের মাধ্যমে এই সংগঠনটি মানুষের মনে স্থান করে নিয়েছে।
সুভদ্রাকাটি সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যদের বক্তব্য, সুভদ্রাকাটি গ্রামকে তারা একটা রোল মডেল করতে চান, যাতে অন্য গ্রামগুলোর তুলনায় সুভদ্রাকাটি শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য সকল স্বাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।
Leave a Reply