1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সারা দেশের ন্যায় রাজশাহীতে কঠোর লকডাউন বের হলেই গুনতে হচ্ছে জরিমানা - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ad

সারা দেশের ন্যায় রাজশাহীতে কঠোর লকডাউন বের হলেই গুনতে হচ্ছে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১২৬ Time View

সারা দেশের ন্যায় রাজশাহীতে কঠোর লকডাউন বের হলেই গুনতে হচ্ছে জরিমানা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ থেকে সারা দেশে কঠোর লকডাইন এ ঘোষণা দিয়েছে সরকার। তারই ধারা অনুযায়ী
রাজশাহীতে চলছে কঠোর লকডাউন।শুধুমাত্র ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাজশাহীতে সকাল থেকেই মাঠে রয়েছে পুলিশ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ফলে রাস্তা ঘাট রয়েছে ফাঁকা।

রাজশাহীতে মোড়ে মোড়ে পুলিশের টিম টহল দিচ্ছে।গুরত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে বাহিরে আসা মানুষদের তল্লাশী চালাচ্ছে তারা। এছাড়া রাস্তায় রাস্তায় চলাচলরত যানবাহনগুলো থামিয়ে তল্লাশী করা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মূল শহরের প্রবেশপথে চারটি বড় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ২৫টি টহল পুলিশ টহল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। এক্ষেত্রে বাইরে আসা জনসাধারণ সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদের জরিমানা করা হচ্ছে। বিশেষ করে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের জরিমানা করা হচ্ছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি