1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেট বালাগঞ্জে এনাম উল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ। - dainikbijoyerbani.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ad

সিলেট বালাগঞ্জে এনাম উল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২০৭ Time View

সিলেট বালাগঞ্জে এনাম উল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ।

সিলেট ব্যুরো:
সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্যস্থ ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলামের উদ্যোগে সিলেটের বালাগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নে ও ছিন্নতপুর এলাকার ৩০০টি পরিবারের মাঝে স্যার এনাম উল ইসলামের ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা সাহেদ আহমেদের সঞ্চালনায় ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্যস্থ ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলাম।

স্যার এনাম উল ইসলাম বলেন, ফেঞ্চুগঞ্জে ১ হাজার ২০০ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে। সেখানে ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আমার জন্য দোয়া করবেন। শিগগিরই আপনাদের বালাগঞ্জের সর্বস্তরের মানুষের জন্য একটা কর্মসংস্থানের মেগা প্রকল্প হাতে নিচ্ছি ইনশাআল্লাহ্।

পৃথক দু’টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর শামসুল ইসলাম, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, জাতীয় শ্রমীকলীগের সিলেট জেলার সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম, মো. ইমামুজ্জামান, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম মিতন, হুমায়ুন কবির, হেরম তালুকদার, সিকন্দর আলী, শায়েস্তা মিয়া, মানিক মিয়া, দুলা মিয়া প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি