
স্কুল ছাত্রীকে যৌণ নির্যাতনের অভিযোগ চাচা ও ভাতিজা আটক!
সাকিব হাসান চৌধুরী সাম্য
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদরের গোপালপুর গ্রামে পঞ্চম শ্রেনীর এক শিশুকে যৌণ নির্যাতনের অভিযোগে চাচা ও ভাতিজাকে আটক করেছে সদর থানা পুলিশ।
গতকাল রাতে অভিযান চালিয়ে গোপালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নির্যাতনের শিকার শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সদরের ভাটপাড়া গোপালপুর গ্রামে বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে রাতে একই গ্রামের আব্দুল্লাহ মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।
এসময় আবদুল্লাহ তার চাচা সোহেলকে মেয়েটির বাড়ির পাশে পাহাড়া রাখে।
শিশুটির মা-বাবা জানায়, শিশুটির দাদা টের পেয়ে বাড়ির ভেতরে ঢুকলে আব্দুল্লাহ ও তার চাচা সোহেল পালিয়ে যায়।
পরে রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
Leave a Reply